সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

সিলেটে অপরাধ বেড়ে যাওয়ায় সুইচ গিয়ার চাকু নিষিদ্ধ

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১০:১৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১০:১৮:২৯ পূর্বাহ্ন
সিলেটে অপরাধ বেড়ে যাওয়ায় সুইচ গিয়ার চাকু নিষিদ্ধ
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট নগরীতে ছিনতাই, হত্যাকা- ও কিশোর অপরাধের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সুইচ গিয়ার চাকু ক্রয়-বিক্রয়, বহন, মজুদ, সরবরাহ ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (২ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর এলাকার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুইচ গিয়ার চাকুর ক্রয়-বিক্রয়, বহন, মজুদ, সরবরাহ ও ব্যবহার স¤পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এসএমপি সূত্র জানায়, সম্প্রতি নগরীতে ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা, হামলা ও হত্যাকা-ের ঘটনায় সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নগরবাসীকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিভাবক ও ব্যবসায়ীদেরও এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে, যাতে কিশোরদের হাতে এ ধরনের বিপজ্জনক অস্ত্র পৌঁছাতে না পারে। পুলিশের মতে, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ নিষেধাজ্ঞা কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা