সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, কর্মকর্তা ও কর্মচারীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোহন লাল দাস স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন মধ্যনগর উপজেলার কাইটাকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুরানা মানখিন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হয়েছেন জগন্নাথপুর উপজেলার লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন একই উপজেলার হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মৎ ছালেহা পারভীন। শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ উপজেলার সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী। শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) হয়েছেন দিরাই উপজেলার কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস। এছাড়া শ্রেষ্ঠ উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিঞা। শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (ইউপিইটিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর ইউপিইটিসির ইন্সট্রাক্টর মো. মোস্তফা আহসান হাবিব এবং শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ পিটিআইয়ের ইন্সট্রাক্টর সজীব কুমার তালুকদার। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। অন্যদিকে, জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয় ব্যবস্থাপনায় দক্ষতা এবং শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পদক প্রদান করা হয়। জেলা পর্যায়ে নির্বাচিতরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স