স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, কর্মকর্তা ও কর্মচারীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোহন লাল দাস স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন মধ্যনগর উপজেলার কাইটাকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুরানা মানখিন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হয়েছেন জগন্নাথপুর উপজেলার লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন একই উপজেলার হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মৎ ছালেহা পারভীন।
শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ উপজেলার সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী। শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) হয়েছেন দিরাই উপজেলার কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস।
এছাড়া শ্রেষ্ঠ উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিঞা। শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (ইউপিইটিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর ইউপিইটিসির ইন্সট্রাক্টর মো. মোস্তফা আহসান হাবিব এবং শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ পিটিআইয়ের ইন্সট্রাক্টর সজীব কুমার তালুকদার।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
অন্যদিকে, জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয় ব্যবস্থাপনায় দক্ষতা এবং শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পদক প্রদান করা হয়। জেলা পর্যায়ে নির্বাচিতরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।