সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০১:১৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:১৬:৪০ পূর্বাহ্ন
নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ওবায়দুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। গত শনিবার (৩০ মে) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের হাওর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল্লাহ উপজেলার বালিয়াঘাটা গ্রামের তৌহিদনূর শাহ নবাবের একমাত্র সন্তান বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর এলাকায় বালিয়াঘাটা গ্রাম থেকে একটি বিয়ের বরযাত্রী দল ইঞ্জিনচালিত ছোট নৌকায় কনের বাড়ি নোয়াবন্দ গ্রামে যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে নিয়ে ফেরার পথে হাওরের পানিতে নৌকাটি উল্টে যায়। ঘটনার সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের দ্রুত উদ্ধার করা গেলেও শিশু ওবায়দুল্লাহ পানিতে ডুবে নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও রাতভর খোঁজ মেলেনি। পরে শনিবার সকালে আবারও তল্লাশি চালালে নোয়াবন্দ গ্রামের হাওর এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ