সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

হাওরে উচ্চ শব্দে গানবাজনা : ছয় নৌকার মালিককে জরিমানা, সাউন্ড বক্স জব্দ

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০১:০২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:০২:১৬ পূর্বাহ্ন
হাওরে উচ্চ শব্দে গানবাজনা : ছয় নৌকার মালিককে জরিমানা, সাউন্ড বক্স জব্দ
স্টাফ রিপোর্টার :: নিষেধাজ্ঞা থাকার পরও হাওরে উচ্চ শব্দে মাইকে গানবাজনা ও হইহুল্লোড় করায় পর্যটকবাহী ছয়টি নৌকার মালিককে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৪টি সাউন্ড বক্স জব্দ এবং ৬ জনকে আটক করা হয়েছে। গত রোববার বিকেলে হাওরে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয় প্রশাসন। স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটকেরা আসতে শুরু করেছেন। বিলাসবহুল হাউসবোটের পাশাপাশি স্থানীয় নৌকায় করেও দল বেঁধে আসছেন তারা। তবে হাওরে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে প্রশাসনের যেসব নির্দেশনা রয়েছে, সেগুলো অনেকেই মানছেন না। এসব নির্দেশনার মধ্যে অন্যতম হলো উচ্চ শব্দে মাইকে গানবাজনা না করা এবং প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় - এমন কোনো কাজ থেকে বিরত থাকা। গত শনিবার হাওরে একদল তরুণ নৌকায় করে ঘুরতে যান। ফেরার পথে নৌকার ছাদে তারা উচ্চ শব্দে মাইকে বাজানো গানের তালে নেচে-গেয়ে আনন্দ করছিলেন। এ সময় তামিম নামের এক কিশোর পানিতে পড়ে নিখোঁজ হয়। পরদিন রোববার বিকেলে পানিতে তার লাশ ভেসে ওঠে। গত রবিবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের নেতৃত্বে হাওরে অভিযান চালানো হয়। এ সময় ছয়টি নৌকায় থাকা সাউন্ড বক্স জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী