সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ
ডিলার সিন্ডিকেটের মাধ্যমে সার পাচারের অভিযোগ

তিন মাস ধরে নৌকায় পড়ে আছে ৫০০ টন সার

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ১১:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ১১:৫৫:৫৬ অপরাহ্ন
তিন মাস ধরে নৌকায় পড়ে আছে ৫০০ টন সার
স্টাফ রিপোর্টার::
বিএডিসির নিয়োগকৃত নির্দিষ্ট শ্রমিক থাকলেও প্রায় তিন মাস ধরে সুনামগঞ্জ বিএডিসি সার গোডাউনের প্রায় ৫০০ টন সার নৌকায় পড়ে আছে। নৌকার মধ্যে থাকায় নষ্ট হচ্ছে সারের গুণাগুণ। নিয়মানুযায়ী নৌকায় সংরক্ষণের সুযোগ না থাকায় অনেক সার নষ্ট হয়ে যাচ্ছে। অভিযোগ আছে সরবরাহকারী কোম্পানির সঙ্গে আঁতাত করে বিএডিসি’র কিছু কর্মকর্তা, বিএডিসির নিয়োগকৃত কয়েকজন ডিলার ও লেবার নেতারা মিলে নৌকা থেকেই এসব সার বাইরে পাচার করে সরকারের ভর্তুকির বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। প্রায় তিন মাস অতিবাহিত হলেও সারের চালান সুরমা নদীতে ভাসমান নৌকায় পড়ে থাকায় এ নিয়ে প্রশ্ন উঠেছে।
সুনামগঞ্জ বিএডিসি (সার গোডাউন) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে ডেইলি ট্রেডিং নামের একটি সরবরাহকারী প্রতিষ্ঠান ৫০০ টন বিএপি সার বাল্কহেড নৌকায় করে সুরমা নদী দিয়ে সুনামগঞ্জ বিএডিসি’র সার গোডাউনের উদ্দেশ্যে পাঠায়। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এসে নৌকাটি ঘাটে লাগে। বাল্কহেড নৌকায় নিয়ে আসলেও উপরে ঢাকনার ব্যবস্থা না থাকায় রোদে ও বৃষ্টিতে অনেক সার নষ্ট হয়ে যায়। এ সময় বিএডিসির নিয়োগকৃত শ্রমিক থাকলেও কারণ ছাড়াই লেবাররা সারগুলো গুদামে উত্তোলন করেনি। এই সময় নিয়ম ভঙ্গ করে লেবারদের অন্য কাজ করতে দেখা গেছে। অভিযোগ আছে নিয়োগকৃত লেবার প্রতিষ্ঠান কয়েকজন ডিলারের সঙ্গে আঁতাত করে সার গুদামে না দিয়েই ডিলারের নৌকায় করে এই সার বাইরে পাচার করে দেয়। ডিলারের গুদামেও যায়না সার। কিন্তু কৃষি অফিসাররা সুবিধা নিয়ে ডিলারের হয়ে এরাইভাল রিপোর্ট দিয়ে সার পাচারে সহযোগিতা করছেন বলে অভিযোগ আছে। এই সার আবার সরবরাহকারী কোম্পানিগুলোর কাছেই চলে যায়। তারা সরকারের ভর্তুকির (প্রতি বস্তা প্রতি ৫ হাজার টাকা) লোপাট করে নিচ্ছে এভাবে। এই সারও গোপনে বাইরে পাচারের চেষ্টা হলেও নানা কারণে পাচার করতে না পারায় ঘাটে পড়ে আছে এমন অভিযোগ আছে। জানা গেছে গত ১০ মে সুনামগঞ্জ মল্লিকপুরস্থ বিএডিসি’র সার গুদাম থেকে সার পাচারের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানকালে অবৈধ মজুদের একটি অংশ জব্দ করা হয়। এ ঘটনায় বিএডিসি’র উপ-সহকারী পরিচালক আনোয়ারুল ইসলাম জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গত ১১ মে চিঠি দিয়েছেন। তিনি এ ঘটনায় গুদাম রক্ষক ও লেবার সরদারের সংশ্লিষ্টতা উল্লেখ করেছেন এবং কতিপয় ডিলারও জড়িত বলে উল্লেখ করেছেন। এই সার পাচারে জামালগঞ্জের ডিলার আবুল কালামের নাম ওঠে আসে।
এছাড়াও অন্যান্য সময়ে সার পাচারে আবুল কালামের পাশাপাশি তাহিরপুরের হাফিজুর রহমান এবং ধর্মপাশার শামসুল হকের সংশ্লিষ্টতার প্রমাণও রয়েছে। জানা গেছে ডিলারের নামে নৌকা থেকেই লেবাররা গুদামে সার না তুলে আলাদা নৌকায় তুলে দেয়। একটি নৌকা থেকে লাখ খানেক টাকা সুবিধা নিয়ে সরবরাহকারী কোম্পানির কিছু প্রতিনিধির মাধ্যমে আবারও তাদের কাছে চলে যায় সরকারের ভর্তুকির সার। প্রতিটি নৌকা ও ট্রাক থেকে ১-২ লাখ টাকা সুবিধা নেয় ডিলার, লেবার, কৃষি অফিসার ও বিএডিসির গুদাম সংশ্লিষ্ট একটি চক্র। এছাড়াও পাচারের সময় পরিবহন ম্যানেজ করে দেয় কাউসার নামের এক ড্রাইভার। গত ১০ মে সুনামগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল গুদামে অভিযান চালিয়ে ৩২৬ বস্তা সার জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানের পর তিনি এ বিষয়টি বিএডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য লিখিতপত্র দেওয়ার নির্দেশনা দেন উপসহকারী পরিচালককে। গত ১১ মে উপসহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম উপ-পরিচালক বরাবরে এসব উল্লেখ করে চিঠি দিয়েছেন।
এদিকে চিঠি পাবার পর সিলেট বিএডিসি’র উপ-পরিচালক মো. হুমায়ুন কবির (সার) গত ১৩ মে সুনামগঞ্জ বিএডিসি সরেজমিন পরিদর্শনে আসেন। তিনি তখন জামালগঞ্জের ডিলারদের গুদামে থাকা মুজদ সারের বিষয়ে প্রশ্ন করলে তারা এই সার তাদের নয় বলে জানান। এদিকে গুদামে সার রেখে কৃষি অফিস এরাইভাল রিপোর্ট দেওয়ায় কর্মকর্তারাও অনিয়মে জড়িত অভিযোগে গত ১৩ মে জামালগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। সুনামগঞ্জ বিএডিসি’র উপসহকারী পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, গত এপ্রিল মাসের সারের বরাদ্দ উত্তোলন হয়েছে মর্মে কৃষি বিভাগ আমাকে এরাইভাল রিপোর্ট দিয়েছে। গত ১০ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে মজুদ খুঁজে পাওয়ায় একজন ডিলার বলছে এটা তার সার। কিন্তু আমাদের ডিডি স্যার ডিলারদের সঙ্গে কথা বলার পর তারা জানিয়েছেন এই সার তাদের নয়। তাদের বরাদ্দের সার উত্তোলন করেছেন। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত দিয়েছি। এছাড়াও তিন মাস ধরে ঘাটে পড়ে থাকা ৫০০ টন সার এখনো ঘাটে পড়ে আছে। লেবাররা উত্তোলন করছেনা। আমাদের নিয়োগকৃত লেবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী