সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

ভারতীয় ফুচকা ও জিরাসহ আটক ১

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১০:২৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১০:২৯:৩৫ পূর্বাহ্ন
ভারতীয় ফুচকা ও জিরাসহ আটক ১
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা ও জিরাসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চাওরারচর গ্রামের বাসিন্দা মো. সোহাগ (২২)। পলাতকরা হলেন- রাসেল (৩৫), রাইসুল ইসলাম (৩০) ও ডালিম (৪৫)। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওয়েজখালিস্থ জেলা পুলিশ লাইন্সের মসজিদ গেইট সংলগ্ন সুনামগঞ্জ-সিলেট সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মো. মাহমুদুল হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই খাদেমুল ইসলাম, এএসআই রাশেদ খাঁন ও কনস্টেবল দীপক মুন্ডা। ডিবি পুলিশ জানায়, অভিযানে ৫ হাজার ৫২০ প্যাকেট অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৩২ হাজার টাকা। এছাড়া সাত বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ ১০ হাজার টাকা। একই সঙ্গে একটি পুরাতন নীল রঙের ট্রাক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত সোহাগ উদ্ধারকৃত পণ্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক তদন্তে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে আনা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স