সুনামগঞ্জ , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের পরিবারের পাশে বিশ্বজন

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:৪৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০১:১৩:৩০ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের পরিবারের পাশে বিশ্বজন
স্টাফ রিপোর্টার ::
সিলেটের দক্ষিণ সুরমায় সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের দুই সহোদর আজীর উদ্দিন ও আমির উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “বিশ্বজন”। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রবিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের মাঝে নতুন কাপড় উপহার দেওয়া হয়। সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করার চেষ্টা করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের ও কুদরত পাশা, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, প্রচার স¤পাদক ইব্রাহিম মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের বলেন, বিশ্বজন সবসময় সমাজের অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। প্রতিবছরের মতো এবারও আমরা পথশিশু ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করছি। কয়েকদিন আগে সিলেটে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের দুই সহোদর আজীর উদ্দিন ও আমির উদ্দিন নিহত হন। পরিবারের আট সদস্যের মধ্যে তারাই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আমরা আগেও বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছি, ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স