সুনামগঞ্জ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার

সোনাখালী নদী বাঁচাতে জরুরি উদ্যোগ প্রয়োজন

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:২৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:২৬:০৯ পূর্বাহ্ন
সোনাখালী নদী বাঁচাতে জরুরি উদ্যোগ প্রয়োজন
সুনামগঞ্জ পৌর শহরের নতুন হাছননগর এলাকার ঐতিহ্যবাহী সোনাখালী নদীর বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। একসময় যে নদী ছিল এলাকার মানুষের জীবন-জীবিকা, যাতায়াত ও প্রাকৃতিক ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ, আজ তা কচুরিপানার দখলে মৃতপ্রায়। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে নদীটি এখন পরিণত হয়েছে মশা-মাছি, দুর্গন্ধ ও বিষধর সাপের অভয়ারণ্যে। স্থানীয় মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে, অথচ কার্যকর উদ্যোগের অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। নদী শুধু একটি জলধারা নয়; এটি একটি অঞ্চলের প্রাণপ্রবাহ। সোনাখালী নদীকে ঘিরে একসময় গড়ে উঠেছিল স্থানীয় অর্থনীতি ও জনজীবনের নানা কার্যক্রম। মাছ ধরা, নৌযান চলাচল, কৃষিকাজ ও শ্রমনির্ভর জীবিকার সঙ্গে নদীটির ছিল নিবিড় সম্পর্ক। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, নিয়মিত খনন ও পরিষ্কার কার্যক্রমের অভাব, দখল এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে নদীটি আজ অস্তিত্ব সংকটে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নদীর স্থির ও দূষিত পানিতে মশার বিস্তার ঘটছে। এতে ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি কচুরিপানার ভেতর আশ্রয় নিচ্ছে বিষধর সাপ ও ক্ষতিকর প্রাণী। শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ অমূলক নয়। এটি এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং জনস্বাস্থ্য ও জননিরাপত্তার বিষয়েও পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, অতীতে নিয়মিতভাবে নদী পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হতো। ফলে নদীটি সচল ছিল এবং জনগণও উপকৃত হতো। কিন্তু বর্তমানে সেই কার্যক্রম বন্ধ থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসনের দায়িত্বশীল মহলের উচিত দ্রুত বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা। আমরা মনে করি, সোনাখালী নদী রক্ষায় অবিলম্বে সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত, জরুরি ভিত্তিতে কচুরিপানা অপসারণ করে পানির প্রবাহ স্বাভাবিক করতে হবে। দ্বিতীয়ত, নদী খনন ও পুনরুদ্ধারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, নদী রক্ষায় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতাও বাড়ানো জরুরি। সুনামগঞ্জ হাওরাঞ্চলের প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য। একটি নদী হারিয়ে যাওয়া মানে শুধু একটি জলধারার মৃত্যু নয়, বরং একটি অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও জীবিকার ক্ষয়। তাই সোনাখালী নদীকে বাঁচানো এখন সময়ের দাবি। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে নদীটির প্রাণ ফিরিয়ে দিতে এবং স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘব করতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার