সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

হাসপাতালের লিফট যেন মরণফাঁদ না হয়

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন
হাসপাতালের লিফট যেন মরণফাঁদ না হয়
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি জেলা সদর হাসপাতাল কেবল চিকিৎসার কেন্দ্র নয়, এটি মানুষের শেষ আশ্রয়স্থলও বটে। সেখানে যদি ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত না থাকে, তবে তা শুধু অব্যবস্থাপনার পরিচয় নয়, বরং জনজীবনের জন্য বড় ধরনের হুমকিও। গত বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের লিফট বিকল হয়ে শিশুসহ প্রায় ১২ জন মানুষের ২৫ মিনিট আটকে থাকার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং অমানবিক বাস্তবতার প্রতিচ্ছবি। আটতলা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন শত শত রোগী, বয়স্ক মানুষ, গর্ভবতী নারী ও শিশুকে লিফট ব্যবহার করতে হয়। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় দীর্ঘদিন ধরে লিফটের মোটর ও ইনভার্টারে সমস্যা থাকা, ভেতরের ফ্যান চুরি হয়ে যাওয়া এবং তবুও তা সচল না করা দায়িত্বে অবহেলার শামিল। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো- লিফট আটকে গেলে ভেতরের আলো নিভে যাওয়া এবং বাতাস চলাচলের কোনো ব্যবস্থা না থাকা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানির আশঙ্কা তৈরি হতে পারে। এ ঘটনা নতুন নয়। দেশের বিভিন্ন হাসপাতালে লিফট বিকল, রক্ষণাবেক্ষণের অভাব ও নিরাপত্তা সংকটের খবর প্রায়ই সামনে আসে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সাময়িক মেরামত বা জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। দীর্ঘমেয়াদি সমাধান আর হয় না। ফলে রোগী ও স্বজনদের জীবন ঝুঁকির মধ্যেই থেকে যায়। সুনামগঞ্জ সদর হাসপাতালের ঘটনাটি স্পষ্ট করে দিয়েছে যে, হাসপাতালের অবকাঠামো ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা রয়েছে। একটি হাসপাতালের লিফট শুধু যান্ত্রিক সুবিধা নয়; এটি জরুরি চিকিৎসাসেবার অংশ। গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত একতলা থেকে আরেকতলায় নেওয়ার ক্ষেত্রে লিফটের বিকল্প নেই। সেখানে যদি লিফটই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তবে স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমরা মনে করি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। কেন দীর্ঘদিন ধরে সমস্যাগুলো সমাধান হয়নি, কেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি এবং দায়িত্বে কারা অবহেলা করেছেন - তা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে অবিলম্বে হাসপাতালের দুটি লিফটের পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা ও আধুনিকায়নের উদ্যোগ নিতে হবে। লিফটের ভেতরে জরুরি অ্যালার্ম, পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা, বিকল্প বিদ্যুৎ সংযোগ এবং সার্বক্ষণিক প্রশিক্ষিত অপারেটর নিশ্চিত করা এখন সময়ের দাবি। স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের জীবন নিয়ে অবহেলার সুযোগ নেই। সুনামগঞ্জ সদর হাসপাতালের লিফট-দুর্ঘটনার এই ঘটনা যেন আরেকটি বড় দুর্ঘটনার পূর্বাভাস হয়ে না দাঁড়ায় - সেই দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর