সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট

শহরে ৪ ফার্মেসিকে ৯৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১০:৫১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১০:৫১:৫০ পূর্বাহ্ন
শহরে ৪ ফার্মেসিকে ৯৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ৪টি ফার্মেসিকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে এবং সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। অভিযান চলাকালে সদর হাসপাতালের সামনে অবস্থিত সেবা ফার্মেসিকে ৪০ হাজার টাকা, মৌসুমী মেডিসিন সেন্টারকে ৩০ হাজার টাকা এবং মেডিসিন সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থিত হেলথ কেয়ার ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠান থেকে মোট ৯৫ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান বলেন, ওষুধের গুণগত মান নিশ্চিত করা, লাইসেন্স যাচাই, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের নজরদারি ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ