সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

শুরু হলো ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ সপ্তাহ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৯:৫২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৯:৫২:৪৯ পূর্বাহ্ন
শুরু হলো ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ সপ্তাহ
স্টাফ রিপোর্টার :: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো স¤পদ ও জীবন” স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচি আগামী ২২ মে পর্যন্ত চলবে। বুধবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) সুবল চন্দ্র দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সোহেল রানা। বক্তারা বলেন, অগ্নিকা- ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সচেতনতামূলক এ সপ্তাহ পালনের মাধ্যমে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজিত অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এসময় জনসাধারণের সুবিধার্থে যেকোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহায়তা নিতে মোবাইল নম্বর ০১৭১০-১০২৩৬৯ এবং হটলাইন নম্বর ১০২-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু