সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

সুরমা ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা আর নেই

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০১:১৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০১:১৬:৩৪ পূর্বাহ্ন
সুরমা ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা আর নেই
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুরমা ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান আমির হোসেন রেজা আর নেই। গত সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের মরহুম মোশাররফ হোসেনের দ্বিতীয় সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার ঢাকায় থেকে তাঁর মরদেহ সুনামগঞ্জে আনা হবে। নামাজে জানাজার সময় পরে জানানো হবে। উল্লেখ্য, আমির হোসেন রেজা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে স¤পৃক্ত ছিলেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুরমা ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি দীর্ঘদিন ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক, শিক্ষা অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স