স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুরমা ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান আমির হোসেন রেজা আর নেই। গত সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের মরহুম মোশাররফ হোসেনের দ্বিতীয় সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার ঢাকায় থেকে তাঁর মরদেহ সুনামগঞ্জে আনা হবে। নামাজে জানাজার সময় পরে জানানো হবে।
উল্লেখ্য, আমির হোসেন রেজা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে স¤পৃক্ত ছিলেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুরমা ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি দীর্ঘদিন ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক, শিক্ষা অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।