সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

চুরি হওয়া সিএনজি উদ্ধার, গ্রেফতার ২

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০২:২৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০২:২৩:০৩ পূর্বাহ্ন
চুরি হওয়া সিএনজি উদ্ধার, গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের মাইজবাড়ি বদিপুর এলাকার বাসিন্দা আল হোসেনের চুরি হওয়া দুটি সিএনজি উদ্ধারে অভিযান চালিয়ে দুই চোরকে আটক এবং একটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির মূলহোতা ও একাধিক মামলার আসামি কামরুল মিয়াকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার গুমগুমইয়া এলাকা থেকে চুরি হওয়া একটি সিএনজি উদ্ধার করা হয়। একই সময় দুই চোরকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই জহির। পরে চক্রের মূল গডফাদার হিসেবে পরিচিত মো. কামরুল মিয়া (৩১) কে আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর দেবপাড়া গ্রামের জামশেদ মিয়ার ছেলে। কামরুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে। বর্তমানে তাকে সুনামগঞ্জ থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া অপর সিএনজিটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স