সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

ডুবে থাকা হাওরের নলকূপ থেকে উঠছে গ্যাস

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০২:১৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০২:১৩:১১ পূর্বাহ্ন
ডুবে থাকা হাওরের নলকূপ থেকে উঠছে গ্যাস
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশায় হাওরে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধর্মপাশার রাজাপুরের রায়পুর গ্রামের টগার হাওরে বোরো ধান কাটা শেষে এরই মধ্যে পুরো হাওর পানিতে টইটম্বুর। হঠাৎ হাওরে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস ওপরে উঠতে থাকে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন। পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক জানান, সোমবার দুপুরে রায়পুরের হাওরের ডুবন্ত নলকূপ থেকে গ্যাস বের হয়ে ওপরে উঠতে থাকে। বিষয়টি জেনে আমি নিজেও ঘটনাস্থলে এসেছি। তবে আপাতত এটি বন্ধ হয়ে গেছে। ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে বলে অনেকেই আমাকে মোবাইলফোনে জানিয়েছেন। এই বছরের জানুয়ারিতে একই জায়গা থেকে গ্যাস উঠেছিল। তবে আমরা এখনও নিশ্চিত নই এটি গ্যাস নাকি অন্য কিছু। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি যাচাই করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস