সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

লোকবলহীন হাসপাতাল, ভোগান্তিতে মানুষ : দায় নেবে কে?

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৪২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৪২:২০ পূর্বাহ্ন
লোকবলহীন হাসপাতাল, ভোগান্তিতে মানুষ : দায় নেবে কে?
সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিত্র আজ এক ভয়াবহ বাস্তবতার প্রতিচ্ছবি। একটি জেলা সদর হাসপাতালের ৪৭২টি অনুমোদিত পদের মধ্যে ২১৭টি শূন্য থাকা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের প্রতি চরম অবহেলার উদাহরণ। চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসাসেবাও পাচ্ছেন না। প্রশ্ন হলো - একটি জেলার প্রধান সরকারি হাসপাতাল যদি এভাবে লোকবল সংকটে ধুঁকে পড়ে, তাহলে জনগণ কোথায় যাবে? চিকিৎসকের ৭৪টি পদের মধ্যে মাত্র ২৮ জন কর্মরত থাকা কার্যত স্বাস্থ্যসেবাকে অচল করে দেওয়ার শামিল। রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের সিলেটমুখী হতে হচ্ছে। দরিদ্র মানুষ, যারা সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল, তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। একদিকে চিকিৎসক সংকট, অন্যদিকে নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর অভাবে হাসপাতালের পরিবেশও হয়ে উঠেছে অস্বাস্থ্যকর ও মানবেতর। এটি শুধু অব্যবস্থাপনা নয়, এটি মানুষের মৌলিক অধিকার নিয়ে নির্মম উপহাস। আরও উদ্বেগজনক বিষয় হলো, হাসপাতালজুড়ে সক্রিয় দালালচক্র। রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যক্তি হাসপাতালকে যেন বাণিজ্যকেন্দ্রে পরিণত করেছে। রোগী ও স্বজনদের হয়রানি, চিকিৎসকদের সঙ্গে অসদাচরণ - এসব এখন নিত্যদিনের ঘটনা। প্রশাসনের নীরবতা এই দালালচক্রকে আরও বেপরোয়া করে তুলছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভেতরে যদি অনিয়ম, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা বাসা বাঁধে, তাহলে জনগণের আস্থা ফিরবে কীভাবে? দুঃখজনক হলেও সত্য, বছরের পর বছর ধরে শূন্য পদ পূরণের দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। স্বাস্থ্যখাতের এই ভয়াবহ সংকট যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখেই পড়ে না। অথচ হাসপাতাল শুধু একটি ভবন নয়; এটি মানুষের জীবনরক্ষার শেষ আশ্রয়স্থল। সেখানে জনবল না থাকা মানে অসংখ্য মানুষকে অনিশ্চয়তা ও মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দেওয়া। আমরা স্পষ্টভাবে বলতে চাই- সুনামগঞ্জ সদর হাসপাতালের লোকবল সংকট আর অবহেলার বিষয় নয়, এটি এখন জরুরি ইস্যু হিসেবে বিবেচনা করা উচিত। অবিলম্বে শূন্য পদে নিয়োগ, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দালালচক্র নির্মূল এবং হাসপাতালের পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণের ক্ষোভ একসময় বিস্ফোরিত হবে, আর সেই দায় এড়ানোর সুযোগ কারও থাকবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স