সুনামগঞ্জ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত লাশ

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:৩০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:৩০:১৩ অপরাহ্ন
সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত লাশ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আঙ্গুর আলী (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই-বারেকটিলা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আঙ্গুর আলী রাজাই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত সংলগ্ন রাজাই গ্রামের মিশন স্কুলসংলগ্ন বারিক্কার টিলা সড়কের পাশে আঙ্গুর আলীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া এবং বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করে। বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ

বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ