সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

অনলাইন জুয়ায় জড়িত ২ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৯:৩৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:৩৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন জুয়ায় জড়িত ২ জন গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি :: ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাতে ছাতক থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুরাইরগাঁও গ্রামের আব্দুল হকের ছেলে এমদাদ (২৮) এবং একই ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের সোনাহর আলীর ছেলে জাহেদ মিয়া (৩৯)। পুলিশ জানায়, ছাতক থানার মামলা নং-১৯(৫)২৬, জিআর নং-১৩৫/২৬ এবং সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২০(২) ধারায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া পারিবারিক জারি মামলা নং-০৪/২৬-এর আসামি ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর গ্রামের সোহরাব আলীর ছেলে মো. আলী হোসেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স