ছাতক প্রতিনিধি ::
ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাতে ছাতক থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুরাইরগাঁও গ্রামের আব্দুল হকের ছেলে এমদাদ (২৮) এবং একই ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের সোনাহর আলীর ছেলে জাহেদ মিয়া (৩৯)।
পুলিশ জানায়, ছাতক থানার মামলা নং-১৯(৫)২৬, জিআর নং-১৩৫/২৬ এবং সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২০(২) ধারায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া পারিবারিক জারি মামলা নং-০৪/২৬-এর আসামি ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর গ্রামের সোহরাব আলীর ছেলে মো. আলী হোসেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।