মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর এলাকার কালডোয়ার নদীর ব্রিজে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে এক ব্যক্তি ব্রিজের উপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পুলিশ। অভিযানে শরীফপুর এলাকার কালডোয়ার নদীর ব্রিজের উপর থেকে মোঃ মাহফুজ আলম (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
অভিযানটির নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এএসআই মোঃ গোলাম কিবরিয়া। এ সময় তার সঙ্গে কনস্টেবল মোঃ শরীফ ও কনস্টেবল পারভেজ মোশারফ উপস্থিত ছিলেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৪১:৫৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৪৩:৩৩ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ