‎জামালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৪১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৪৩:৩৩ অপরাহ্ন
‎মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। ‎
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর এলাকার কালডোয়ার নদীর ব্রিজে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে এক ব্যক্তি ব্রিজের উপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পুলিশ। ‎অভিযানে শরীফপুর এলাকার কালডোয়ার নদীর ব্রিজের উপর থেকে মোঃ মাহফুজ আলম (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা। ‎
অভিযানটির নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এএসআই মোঃ গোলাম কিবরিয়া। এ সময় তার সঙ্গে কনস্টেবল মোঃ শরীফ ও কনস্টেবল পারভেজ মোশারফ উপস্থিত ছিলেন। ‎
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com