সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

রোগীর সেবায় চিকিৎসকদের আরও আন্তরিক হতে হবে : এমপি কয়ছর আহমদ

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১০:২৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১০:২৭:০৬ অপরাহ্ন
রোগীর সেবায় চিকিৎসকদের আরও আন্তরিক হতে হবে : এমপি কয়ছর আহমদ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শান্তিগঞ্জ উপজেলায় একটি আধুনিক মানের হাসপাতাল রয়েছে। স্বাস্থ্যসেবা খাতসহ সর্বক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে। এখানে সকল রোগের পরীক্ষা-নিরীক্ষা করার যন্ত্রপাতি রয়েছে। আমিসহ জনপ্রতিনিধিরা সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করলে সেবার মান আরো উন্নত হবে। এখন থেকে আমিও এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবো। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিলে সাধারণ মানুষের হাসপাতালের প্রতি আস্থা বাড়বে। তিনি বুধবার (১৩ মে) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে কার্যক্রমের নামফলক উন্মোচন, ফিতা কেটে এক্স-রে মেশিন উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি মোহাম্মদ কয়ছর আহমদ আরো বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পর্যাপ্ত ঔষধ সরবরাহ ও ডেন্টাল ডাক্তারের চেয়ারসহ যন্ত্রপাতি সরবরাহসহ হাসপাতালের উন্নয়নের স্বার্থে আমি সরকারের সকল দপ্তরে যোগাযোগ করবো। যাতে সরকারি উন্নয়ন বরাদ্দের মাধ্যমে বেশী বেশী রোগীকে বিনামূল্যে সেবা পৌঁছে দেয়া যায়। এসময় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ হাসপাতালে এক্স-রে কার্যক্রমের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় অংশ নিয়ে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, জনবল ও চিকিৎসাসেবা প্রদানের পরিস্থিতি স¤পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি স্বাস্থ্য সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরীফির সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএইচও) মো. ইকবাল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ জাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদল নেতা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জালাল উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. সুফি মিয়া প্রমুখ। এর আগে সদস্য সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ শান্তিগঞ্জ উপজেলা প্রাঙ্গণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে গত রমজানে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫টি ইউনিয়নের ৪০টি পরিবারকে ১ বান করে ঢেউটিন, উপজেলা সমাজসেবা অফিসের অধীনে ২৭৯ জন বিধবা, ১০৪ জন বয়স্ক, ২০৮ জন প্রতিবন্ধি, ১ জন বেদে, ২ জন অনগ্রসর, ৩ জন তৃতীয় লিঙ্গ, ৬ অনগ্রসর ব্যক্তির মাঝে ভাতাবহি বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসের অধীনে উপজেলা রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ৭৩ হাজার টাকা সম মূল্যের স্যালাইন, গ্লাভস, সিরিঞ্জ প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী