সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

অবৈধভাবে পেট্রোল পরিবহন : ট্রাকসহ ১ হাজার ৮০০ লিটার জব্দ

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন
অবৈধভাবে পেট্রোল পরিবহন : ট্রাকসহ ১ হাজার ৮০০ লিটার জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদরে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পেট্রোল পরিবহনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ট্রাকসহ ১ হাজার ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। সোমবার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালি এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া। অভিযানে তাকে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া অবৈধভাবে নয়টি ড্রামে পেট্রোল বহন করা হচ্ছিল। এ সময় পেট্রোলবোঝাই একটি ট্রাক আটক করা হয়। পরে অভিযুক্ত তানভীর হোসেনকে (৩১) ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। তিনি তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের হাজী রফিকুল ইসলামের ছেলে। অভিযানকালে উদ্ধার হওয়া ১ হাজার ৮০০ লিটার পেট্রোল ও ট্রাক জব্দ করে সদর থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্সবিহীনভাবে দাহ্য পদার্থ পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী