সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

টেংরাটিলায় নতুন গ্যাস অনুসন্ধান : সম্ভাবনা, সতর্কতা ও জবাবদিহির পরীক্ষা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৮:৪২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৮:৪২:৪৮ পূর্বাহ্ন
টেংরাটিলায় নতুন গ্যাস অনুসন্ধান : সম্ভাবনা, সতর্কতা ও জবাবদিহির পরীক্ষা
দুই দশক আগে ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি বহন করা টেংরাটিলা আবারও জাতীয় আলোচনায়। দীর্ঘ আইনি জটিলতা ও ক্ষতিপূরণ প্রক্রিয়ার পর সরকার সেখানে নতুন করে গ্যাস অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে টেংরাটিলার ইতিহাস কেবল সম্ভাবনার নয়, এটি অব্যবস্থাপনা, বিদেশি কো¤পানির দায়হীনতা এবং পরিবেশ বিপর্যয়েরও নির্মম স্মারক। ফলে নতুন অনুসন্ধান কার্যক্রমকে শুধু অর্থনৈতিক প্রকল্প হিসেবে নয়, বরং রাষ্ট্রের সক্ষমতা ও জবাবদিহির একটি বড় পরীক্ষাও হিসেবে দেখতে হবে। ২০০৫ সালে নাইকো রিসোর্সেসের খনন কার্যক্রম চলাকালে টেংরাটিলায় পরপর দুই দফা ক্লোআউটের ঘটনায় বিপুল পরিমাণ গ্যাস পুড়ে যায়, পরিবেশ ধ্বংস হয় এবং স্থানীয় মানুষ দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়ে। প্রায় ২১ বছর পর আবার সেখানে কূপ খননের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ে বাংলাদেশ ক্ষতিপূরণ পাওয়ার পথ সুগম হয়েছে। এটি দেশের জন্য ইতিবাচক দিক হলেও অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়াই এখন সবচেয়ে বড় প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, টেংরাটিলা ও বৃহত্তর ছাতক গ্যাসক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য গ্যাস মজুত থাকার সম্ভাবনা রয়েছে। দেশে যখন জ্বালানি আমদানিনির্ভরতা বাড়ছে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হচ্ছে, তখন নিজস্ব গ্যাসস¤পদ অনুসন্ধান ও উত্তোলন সময়োপযোগী পদক্ষেপ। বিশেষ করে বাপেক্সের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত জাতীয় সক্ষমতা বৃদ্ধির দিক থেকেও গুরুত্বপূর্ণ। তবে এই উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ সতর্কতা অপরিহার্য। টেংরাটিলা একটি ঝুঁকিপূর্ণ ভূগঠন। অতীতের বিস্ফোরণ দেখিয়েছে, সামান্য অবহেলা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা এবং দক্ষ জনবল ছাড়া কোনোভাবেই কূপ খননের কাজ শুরু করা উচিত নয়। একই সঙ্গে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) স্বচ্ছভাবে স¤পন্ন করতে হবে এবং স্থানীয় জনগণকে স¤পৃক্ত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছতা ও জবাবদিহি। অতীতে জ্বালানি খাতে নানা চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। তাই টেংরাটিলার নতুন অনুসন্ধান প্রকল্পে ব্যয়, চুক্তি, মুনাফা বণ্টন এবং নিরাপত্তা পরিকল্পনা স¤পর্কে জনগণকে পরিষ্কার তথ্য দিতে হবে। কোনোভাবেই যেন এটি আরেকটি বিতর্কিত প্রকল্পে পরিণত না হয়। আমরা জানি, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধানের বিকল্প নেই। কিন্তু উন্নয়ন যদি পরিবেশ ও মানুষের নিরাপত্তাকে উপেক্ষা করে হয়, তবে সেই উন্নয়ন টেকসই হয় না। টেংরাটিলার নতুন উদ্যোগ তাই কেবল গ্যাস অনুসন্ধানের প্রকল্প নয়- এটি দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনারও একটি বড় পরীক্ষা। সরকার, বাপেক্স এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা