সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ
৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তোলার আহ্বান

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১১:৫২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১১:৫২:২২ অপরাহ্ন
নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তোলার আহ্বান
স্টাফ রিপোর্টার :: ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় শহরের সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার দিপান্বিতা দেবীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কাশেম আজাদ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা এবং সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিজুল শিকদার। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। পরে তিনি মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল, সহকারী কমিশনার মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম এবং গীতা পাঠ করেন রামকৃষ্ণ আশ্রমের পুরোহিত অমিত চক্রবর্তী। ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে ৩৫টি স্টল স্থাপন করা হয়েছে। সভায় বক্তারা বলেন, বিজ্ঞানেই মুক্তি, প্রযুক্তিতেই সমৃদ্ধি। বিজ্ঞান ও প্রযুক্তি মানব সভ্যতার অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। বিজ্ঞানের মাধ্যমে মানুষ অজানাকে জানতে পারে, আর প্রযুক্তি সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের জীবনকে সহজ, আধুনিক ও গতিশীল করে তোলে। বক্তারা আরও বলেন, বিজ্ঞান হলো সত্য ও অজানার অনুসন্ধান, আর প্রযুক্তি সেই জ্ঞানের বাস্তব প্রয়োগ। প্রযুক্তির হাত ধরেই আজকের কল্পনা ও স্বপ্ন আগামী দিনের বাস্তবতায় রূপ নেয়। তাই নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী