সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক

সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, জননিরাপত্তার চেয়ে কি দপ্তরীয় জটিলতা বড়?

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:২২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:২২:৩৪ অপরাহ্ন
সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, জননিরাপত্তার চেয়ে কি দপ্তরীয় জটিলতা বড়?
সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি শুধু একটি অব্যবস্থাপনার চিত্র নয়, এটি জননিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি। সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর-ধোপাখালি সড়কে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা খুঁটিগুলো প্রতিদিন হাজারো মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলছে। অথচ এ নিয়ে সংশ্লিষ্ট দুই দপ্তরের দায়িত্বহীনতা ও ঠেলাঠেলি সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়েছে। একটি জনগুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে যখন প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং স্থানীয়রা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আসছেন। রাস্তা প্রশস্ত করা হয়েছে, কিন্তু খুঁটি অপসারণ করা হয়নি - এটি পরিকল্পনার সমন্বয়হীনতার স্পষ্ট উদাহরণ। উন্নয়ন কাজের মূল উদ্দেশ্য মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা। সেখানে উন্নয়নই যদি মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তবে সেই উন্নয়নের সার্থকতা কোথায়? পৌরসভা বলছে বিদ্যুৎ বিভাগ খুঁটি সরাচ্ছে না, আবার বিদ্যুৎ বিভাগ বলছে খরচ না দিলে তারা লাইন স্থানান্তর করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে- এই প্রশাসনিক জটিলতার দায় কি সাধারণ মানুষ বহন করবে? জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর প্রধান দায়িত্বই হচ্ছে জনস্বার্থ রক্ষা করা। তাই দায়িত্ব এড়ানোর মানসিকতা পরিহার করে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। দুর্ঘটনা ঘটার পর দায় চাপানোর চেয়ে দুর্ঘটনা প্রতিরোধ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি বড় দুর্ঘটনার অপেক্ষায় না থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত জরুরি ভিত্তিতে খুঁটিগুলো অপসারণ করে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা। পাশাপাশি ভবিষ্যতে কোনো সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। জননিরাপত্তা কোনো দপ্তরের একক বিষয় নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। তাই মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে দাপ্তরিক জটিলতার অজুহাত আর গ্রহণযোগ্য হতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে - এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি