সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

‎জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক ১

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৫২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৫৫:৪৭ অপরাহ্ন
‎জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক ১
মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
‎বৃহস্পতিবার (৭ মে) রাতে জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. বদরুল আলম (৪৫)। তিনি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো বন্দে আলীর নির্দেশে এএসআই টিংকু রায়ের নেতৃত্বে একটি অভিযানিক দলের বিশেষ অভিযানে আটককৃত বদরুল আলমের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ