মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) রাতে জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. বদরুল আলম (৪৫)। তিনি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো বন্দে আলীর নির্দেশে এএসআই টিংকু রায়ের নেতৃত্বে একটি অভিযানিক দলের বিশেষ অভিযানে আটককৃত বদরুল আলমের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।