সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত শিশু পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০২:২৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:২৪:৩০ অপরাহ্ন
হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত শিশু পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু
মোহাম্মদ নূর::
সুনামগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছে। বুধবার (৬ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, আক্রান্ত ৯৪ জনের মধ্যে ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর ৭২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান, এবারের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পাঁচ বছর বা তার কম বয়সী শিশুরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা এবং টিকাদানে ঘাটতির কারণেই তারা দ্রুত সংক্রমিত হচ্ছে। সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা জানান, শিশুর শরীরে অস্বাভাবিক জ্বর দেখা দিলে অবহেলা করা যাবে না। শরীরে লালচে দানা বা রেশ দেখা দেওয়া মাত্রই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। হাম একটি ছোঁয়াচে রোগ, তাই আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হামের সংক্রমণ রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। এ জন্য সংক্রমণ ঝুঁকি বিবেচনায় সাধারণ রোগীদের নিরাপত্তার জন্য হাসপাতালের আটতলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। মূল ইউনিটে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং পর্যাপ্ত জায়গা না থাকায় আটতলায় এই আলাদা ওয়ার্ডটিতে এখন রোগীদের রাখা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী