সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
সুনামগঞ্জ সদর হাসপাতাল

লোকবলের অভাবে চালু হচ্ছে না আইসিইউ, আড়াই বছর ধরে কক্ষ তালাবদ্ধ

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১০:৩১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১০:৩২:৩৫ পূর্বাহ্ন
লোকবলের অভাবে চালু হচ্ছে না আইসিইউ, আড়াই বছর ধরে কক্ষ তালাবদ্ধ
আকরাম উদ্দিন::
সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালুর সব প্রস্তুতি স¤পন্ন থাকলেও প্রয়োজনীয় জনবলের অভাবে প্রায় তিন বছর ধরে এটি চালু করা যাচ্ছে না। ফলে জেলার মানুষ গুরুত্বপূর্ণ এই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা যায়, আইসিইউ’র জন্য প্রয়োজনীয় কক্ষ, শয্যা ও আধুনিক যন্ত্রপাতি সবই প্রস্তুত রয়েছে। তবে চিকিৎসক সংকটের কারণে ইউনিটটি এখনও কার্যক্রম শুরু করতে পারেনি। এর ফলে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য বিভাগীয় শহর সিলেটে যেতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। অনেক রোগীর পরিবার এই ব্যয় বহন করতেও সক্ষম নয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল এই সদর হাসপাতাল। চিকিৎসকসহ নানা সংকটের মধ্যেই এখানে প্রতিদিন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে হাসপাতালের প্রায় অর্ধেক চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ফলে দুর্ঘটনাসহ গুরুতর রোগীদের প্রায়ই সিলেটে পাঠাতে হয়। আইসিইউ স্থাপনের দাবি দীর্ঘদিনের। বিশেষ করে করোনা মহামারির সময় এই দাবি আরও জোরালো হয়ে ওঠে। তখন সামান্য অবনতিতেই করোনা আক্রান্ত রোগীদের সিলেটে পাঠাতে হতো। পরবর্তীতে ইউনিসেফের একটি প্রকল্পের আওতায় পুরাতন ভবনে ছয় শয্যার আইসিইউ ও অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। যদিও অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা সম্ভব হয়, আইসিইউ বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় ১০ শয্যার আইসিইউ স্থাপনের কাজ শুরু হয়। কাজ শেষে ২০২৩ সালের ২১ মার্চ গণপূর্ত বিভাগ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এটি বুঝে নেয়। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি এই ইউনিট। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একটি আইসিইউ চালু করতে কমপক্ষে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ও তিনজন অ্যানেসথেসিস্ট প্রয়োজন। এছাড়া সহায়ক জনবলও দরকার, যা হাসপাতালের বিদ্যমান কর্মীদের মাধ্যমেই আংশিকভাবে পূরণ করা সম্ভব। তবে চিকিৎসক নিয়োগ জরুরি। এ বিষয়ে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতির চাহিদাও জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া মেলেনি। স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে মানুষ চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসেন। প্রায়ই সড়ক দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে গুরুতর রোগীদের আইসিইউ সেবা প্রয়োজন হয়। কিন্তু এই সুবিধা না থাকায় রোগীদের সিলেটে নিতে গিয়ে সময় নষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে জীবনহানির ঝুঁকি বাড়ে। এক রোগীর স্বজন রাজিয়া খাতুন বলেন, জরুরি মুহূর্তে আইসিইউ না থাকায় অনেক রোগীকে সিলেটে নিতে হয়। অনেক সময় পথেই রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। সবার পক্ষে খরচ বহন করাও সম্ভব হয় না। অপর রোগীর অভিভাবক সুজিত বিশ্বাস বলেন, আইসিইউ না থাকায় অনেক রোগী সেবা পাচ্ছে না। তাদেরকে সিলেটে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। শহরের বাসিন্দা চন্দন চক্রবর্তী বলেন, প্রান্তিক জেলা হিসেবে আমরা স্বাস্থ্যসেবায় এমনিতেই পিছিয়ে। হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। আইসিইউ চালুর দাবি দীর্ঘদিনের এটি দ্রুত চালু হওয়া জরুরি। এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) মো. মাহবুবুর রহমান স্বপন বলেন, নানা সংকটের মধ্য দিয়েও হাসপাতালের সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে। আইসিইউ চালুর জন্য প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে বার বার চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে দ্রুতই আইসিইউ চালু করা সম্ভব হবে। তিনি আরও জানান, স্বাস্থ্য বিভাগ থেকে আইসিইউ চালুর জন্য প্রয়োজনীয় চিকিৎসক সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই আইসিইউ চালুর কার্যক্রম শুরু করা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ