সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি

জুবিলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৯:৫৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৯:৫৪:২৪ পূর্বাহ্ন
জুবিলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ উপলক্ষে মনোনীত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সভায় প্রভাতি ও দিবা শিফটের প্রায় ৮০ জন শিক্ষার্থীর অভিভাবক অংশগ্রহণ করেন। সরকারি নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট শিক্ষার্থীর ৪০ শতাংশ অংশগ্রহণের সুযোগ পাবে। এই নীতির আলোকে প্রাথমিকভাবে নির্বাচিত ৮০ জন শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা। এছাড়া আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) নিখিল চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক (দিবা) আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক (দিবা) আনোয়ার হোসেন এবং সহকারী শিক্ষক (প্রভাতি) মো. আব্দুল মান্নান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন ৫ম শ্রেণির শ্রেণি শিক্ষক (দিবা) মো. সাইদুর রহমান। সূচনা বক্তব্য প্রদান করেন ৫ম শ্রেণির শ্রেণি শিক্ষক (প্রভাতি) সামস উদ্দিন ও অনুকূল চন্দ্র সরকার। এছাড়া বক্তব্য রাখেন ৫ম শ্রেণির শ্রেণি শিক্ষক (দিবা) ফারুক আহমদ। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য দেন মো. আবুল কালাম আজাদ, দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী, দেবেন্দ্র মজুমদার এবং সারোয়ার আলমসহ আরও অনেকে। সভায় বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত প্রস্তুতি, নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন নীতিমালার আলোকে শিক্ষার্থীদের সফল অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম