স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ উপলক্ষে মনোনীত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সভায় প্রভাতি ও দিবা শিফটের প্রায় ৮০ জন শিক্ষার্থীর অভিভাবক অংশগ্রহণ করেন।
সরকারি নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট শিক্ষার্থীর ৪০ শতাংশ অংশগ্রহণের সুযোগ পাবে। এই নীতির আলোকে প্রাথমিকভাবে নির্বাচিত ৮০ জন শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা। এছাড়া আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) নিখিল চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক (দিবা) আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক (দিবা) আনোয়ার হোসেন এবং সহকারী শিক্ষক (প্রভাতি) মো. আব্দুল মান্নান প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন ৫ম শ্রেণির শ্রেণি শিক্ষক (দিবা) মো. সাইদুর রহমান। সূচনা বক্তব্য প্রদান করেন ৫ম শ্রেণির শ্রেণি শিক্ষক (প্রভাতি) সামস উদ্দিন ও অনুকূল চন্দ্র সরকার। এছাড়া বক্তব্য রাখেন ৫ম শ্রেণির শ্রেণি শিক্ষক (দিবা) ফারুক আহমদ।
অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য দেন মো. আবুল কালাম আজাদ, দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী, দেবেন্দ্র মজুমদার এবং সারোয়ার আলমসহ আরও অনেকে।
সভায় বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত প্রস্তুতি, নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন নীতিমালার আলোকে শিক্ষার্থীদের সফল অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।