সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার
দাখিল পরীক্ষা

পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে থাকার অভিযোগ কেন্দ্রসচিবের বিরুদ্ধে

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:৪০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:৪০:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে থাকার অভিযোগ কেন্দ্রসচিবের বিরুদ্ধে
ধর্মপাশা প্রতিনিধি :: কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়ে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে দাখিল পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র সচিব ও উপজেলার খয়েরদিরচর আলিম মাদ্রাসার অধ্যক্ষ শেখ সাইদুর রহমানের বিরুদ্ধে দাখিল পরীক্ষা চলাকালীন বিধিবহির্ভূতভাবে আধাঘণ্টা সময় ধরে পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এই ঘটনা ঞটে । উপজেলা প্রশাসন ও পরীক্ষা কেন্দ্রটির দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের দাখিল পরীক্ষা কেন্দ্রটিতে কুরআন মাজীদ ও তাজভীদ বিষয়ের প্রথম দিনের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৯জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময় বেলা পৌনে ১২টার দিকে কেন্দ্র সচিব সাইদুর রহমান কেন্দ্রটির বাইরে চলে যান। পরে বেলা সোয়া ১২টার দিকে তিনি পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরীক্ষার্থীর অভিভাবক জানান, এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য সরকার থেকে যথাযথ ব্যবস্থা নিলেও কেন্দ্র সচিব শেখ সাইদুর রহমানের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে পরীক্ষা কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা ওই কেন্দ্র সচিবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানাই। কেন্দ্র সচিব ও খয়েরদিরচর আলিম মাদ্রাসার অধ্যক্ষ শেখ সাইদুর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন ব্যক্তিগত জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। পরে ১০মিনিটের মধ্যে কাজ শেষ করে কেন্দ্রটিতে চলে এসেছি। তাড়াহুড়ো করে বাইরে চলে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে পারিনি। এমনটি করা আমার ভুল হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, দাখিল পরীক্ষা কেন্দ্রটির কেন্দ্র সচিব কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পরীক্ষা চলাকালীন কেন্দ্রটির বাইরে আধা ঘণ্টা অবস্থান করার বিষয়টি চরম দায়িত্বহীনতা ও উদাসীনতা। এ ব্যাপারে ওই কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে