সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

ধর্মপাশায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন
ধর্মপাশায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার গাবী গ্রামের সামনে থাকা ডোবায় ডুবে মঙ্গলবার দুপুরে আলিফ মিয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রামে। এলাকাবাসী ও ওই শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা সুমন মিয়া (৩০) তার স্ত্রীকে নিয়ে ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করেন।তার ছেলে আলিফ মিয়া গত ছয়মাস ধরে সে পাশের গাবী গ্রামে থাকা তার মামার বাড়িতে বসবাস করে আসছে। মঙ্গলবার বেলা ১টার দিকে সে তার মামার বাড়ির সামনে থাকা ডোবার পানিতে গোসল করতে যায়। পরবর্তীতে তাকে না পেয়ে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে ডোবা থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস