সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

‎বন্ধন জেনেটিকসের উদ্যোগে কৃষক 'মাঠ দিবস' অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৪:৪৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৫:০০:১৮ অপরাহ্ন
‎বন্ধন জেনেটিকসের উদ্যোগে কৃষক 'মাঠ দিবস' অনুষ্ঠিত ছবি: উপরে বক্তব্য রাখছেন বন্ধন জেনেটিকস লি. কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন।
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বন্ধন কৃষি জেনেটিকস লিমিটেড কোম্পানির উদ্যোগে কৃষকদের নিয়ে 'মাঠ দিবস' অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সিনিয়র মার্কেটিং অফিসার মো. ফরহাদুজ্জামানের সঞ্চালনায় মাঠ দিবস সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেনেটিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরিয়া সেলস ম্যানেজার মো. স্বপন মিয়া, জামালগঞ্জ উপজেলা বীজ ডিলার মো. মুমসুর আলী ও স্হানীয় হাওরাঞ্চলের কৃষককগন। 
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের জেনেটিকস লিমিটেড কোম্পানির "রুপসী বাংলা ৪" ও "আমার ধান" নামের দুইটা  হাইব্রিড উচ্চফলনশীল জাত নিয়ে একবছর ব্যবহার করতে পারেন। ইতিমধ্যেই চলতি বছর যে কৃষক ভাইয়েরা এগুলো চাষ করেছে আলহামদুলিল্লাহ তাদের জমিতে উচ্চ ফলন ও প্রতি শতাংশে ১ মণ করে ধাণ উৎপাদ হয়েছে।  এসময় তিনি আরো বলেন, কৃষকদের আগ্রহ, কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে "বন্ধন জেনেটিকস লি"। এরই ধারাবাহিকতায় সারা দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটি হাইব্রিড ধান বীজের কার্যকারিতা তুলে ধরতে আয়োজন করছে 'মাঠ দিবস'। বিশেষ করে “আমার ধান” ও “রূপসী বাংলা-৪” জাতের হাইব্রিড ধান নিয়ে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
এসময় মাঠ দিবসে সরাসরি প্রদর্শনী প্লট ঘুরে দেখানো হয়, যেখানে কৃষকরা নিজ চোখে ফলন ও গাছের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন। কোম্পানির কৃষিবিদ বলেন, সঠিক পরিচর্যায় এসব উন্নত জাতের ধান প্রতি শতাংশে ১ মণেরও বেশি ফলন দিতে সক্ষম। এছাড়া গাছের শক্ত বোঁটা থাকায় ধান হেলে পড়ে না, যা কৃষকদের জন্য বড় সুবিধা বলে জানা গেছে।
প্রদর্শনীতে “আমার ধান” জাতটি মোটা দানা ও শক্ত গাছের জন্য প্রশংসা কুড়ায়। অন্যদিকে “রূপসী বাংলা-৪” আগাম ফলনশীল এবং চিটামুক্ত হওয়ায় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। উভয় জাতই বিভিন্ন রোগবালাই সহনশীল হওয়ায় উৎপাদন ঝুঁকি কমে আসে বলে জানান সংশ্লিষ্টরা। ‎
‎মাঠ দিবসে অংশ নেওয়া ও "রুপসী বাংলা ৪" এবং " আমার ধান " চাষ করা কৃষক মো. কবির হোসেন জানান, নতুন জাতের ধান সরাসরি দেখে চাষাবাদে আগ্রহী হয়েছি। তাই প্রথম বছর যে পরিমান জমি আমি করেছি, তার আশানুরূপ ফল পেয়েছি। আগামী বছর আমার সব জমিই এই ধান চাষ করবো।
‎এসময় বন্ধন জেনেটিকস কর্তৃপক্ষ জানায়, তারা শুধু উন্নত বীজ সরবরাহই নয়, বরং কৃষকদের নিয়মিত প্রযুক্তিগত পরামর্শও দিয়ে থাকে। বিশেষ করে বোরো মৌসুমে এসব উচ্চফলনশীল জাত চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
‎এ ধরনের মাঠ দিবসের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন এবং সরাসরি ফলাফল দেখে নতুন জাত গ্রহণে আগ্রহী হচ্ছেন, যা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স