‎বন্ধন জেনেটিকসের উদ্যোগে কৃষক 'মাঠ দিবস' অনুষ্ঠিত

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৪:৪৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৫:০০:১৮ অপরাহ্ন
‎স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বন্ধন কৃষি জেনেটিকস লিমিটেড কোম্পানির উদ্যোগে কৃষকদের নিয়ে 'মাঠ দিবস' অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সিনিয়র মার্কেটিং অফিসার মো. ফরহাদুজ্জামানের সঞ্চালনায় মাঠ দিবস সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেনেটিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরিয়া সেলস ম্যানেজার মো. স্বপন মিয়া, জামালগঞ্জ উপজেলা বীজ ডিলার মো. মুমসুর আলী ও স্হানীয় হাওরাঞ্চলের কৃষককগন। 
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের জেনেটিকস লিমিটেড কোম্পানির "রুপসী বাংলা ৪" ও "আমার ধান" নামের দুইটা  হাইব্রিড উচ্চফলনশীল জাত নিয়ে একবছর ব্যবহার করতে পারেন। ইতিমধ্যেই চলতি বছর যে কৃষক ভাইয়েরা এগুলো চাষ করেছে আলহামদুলিল্লাহ তাদের জমিতে উচ্চ ফলন ও প্রতি শতাংশে ১ মণ করে ধাণ উৎপাদ হয়েছে।  এসময় তিনি আরো বলেন, কৃষকদের আগ্রহ, কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে "বন্ধন জেনেটিকস লি"। এরই ধারাবাহিকতায় সারা দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটি হাইব্রিড ধান বীজের কার্যকারিতা তুলে ধরতে আয়োজন করছে 'মাঠ দিবস'। বিশেষ করে “আমার ধান” ও “রূপসী বাংলা-৪” জাতের হাইব্রিড ধান নিয়ে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
এসময় মাঠ দিবসে সরাসরি প্রদর্শনী প্লট ঘুরে দেখানো হয়, যেখানে কৃষকরা নিজ চোখে ফলন ও গাছের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন। কোম্পানির কৃষিবিদ বলেন, সঠিক পরিচর্যায় এসব উন্নত জাতের ধান প্রতি শতাংশে ১ মণেরও বেশি ফলন দিতে সক্ষম। এছাড়া গাছের শক্ত বোঁটা থাকায় ধান হেলে পড়ে না, যা কৃষকদের জন্য বড় সুবিধা বলে জানা গেছে।
প্রদর্শনীতে “আমার ধান” জাতটি মোটা দানা ও শক্ত গাছের জন্য প্রশংসা কুড়ায়। অন্যদিকে “রূপসী বাংলা-৪” আগাম ফলনশীল এবং চিটামুক্ত হওয়ায় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। উভয় জাতই বিভিন্ন রোগবালাই সহনশীল হওয়ায় উৎপাদন ঝুঁকি কমে আসে বলে জানান সংশ্লিষ্টরা। ‎
‎মাঠ দিবসে অংশ নেওয়া ও "রুপসী বাংলা ৪" এবং " আমার ধান " চাষ করা কৃষক মো. কবির হোসেন জানান, নতুন জাতের ধান সরাসরি দেখে চাষাবাদে আগ্রহী হয়েছি। তাই প্রথম বছর যে পরিমান জমি আমি করেছি, তার আশানুরূপ ফল পেয়েছি। আগামী বছর আমার সব জমিই এই ধান চাষ করবো।
‎এসময় বন্ধন জেনেটিকস কর্তৃপক্ষ জানায়, তারা শুধু উন্নত বীজ সরবরাহই নয়, বরং কৃষকদের নিয়মিত প্রযুক্তিগত পরামর্শও দিয়ে থাকে। বিশেষ করে বোরো মৌসুমে এসব উচ্চফলনশীল জাত চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
‎এ ধরনের মাঠ দিবসের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন এবং সরাসরি ফলাফল দেখে নতুন জাত গ্রহণে আগ্রহী হচ্ছেন, যা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com