সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগাম বন্যা পরিস্থিতির আশঙ্কা : হাওরের পাকা ধান দ্রুত কর্তনের অনুরোধ বোরো চাষে বাড়তি খরচ, ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক ডিজেল সংকটে বেড়েছে হারভেস্টারের ভাড়া, বিপাকে হাওরাঞ্চলের কৃষক এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা

হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন
হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে। এর সঙ্গে বাড়ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হাম ও বাকি তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। রবিবার (১৯ এপ্রিল) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৯৭ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ জন। এদিকে, এই পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ১৫ হাজার ৩২৬ জন। আর সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২ হাজার ৩৯৬ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৮১ জন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স