সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

চোরাই মোটরসাইকেল বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৩ বছরের কারাদন্ড

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৯:৫১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৯:৫১:৪৬ পূর্বাহ্ন
চোরাই মোটরসাইকেল বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৩ বছরের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চোরাই মোটরসাইকেল বিক্রির মামলায় মো. গয়াছ আলী নামে এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড-, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। দন্ড-প্রাপ্ত মো. গয়াছ আলী সিলেট ওসমানীনগর থানার পারকুল গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। গত ১ এপ্রিল (বুধবার) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জি.আর মামলা নং-২৮৯/২০২৩ (ছাতক) এর শুনানি শেষে দন্ড-বিধি ১৮৬০-এর ৪১৩ ধারায় অভিযুক্ত মো. গয়াছ আলীকে দোষী সাব্যস্ত করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৭ নভেম্বর ছাতক থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চেচান বাজার সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়। এসময় চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে গয়াছ আলীকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি লাল রঙের হিরো হোন্ডা স্পেলন্ডার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক আসামি মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করে। উদ্ধারকৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশ নিয়মিত মামলা দায়ের করে। মামলাটি তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জিয়াউর রহিম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. চান মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স