সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

ইয়াবা-হেরোইনসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৯:১৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৯:১৮:৩০ পূর্বাহ্ন
ইয়াবা-হেরোইনসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার মীর্জাপুর গ্রামের একটি বসতবাড়ির উঠান থেকে শনিবার সকালে ২৬৮টি ইয়াবা ট্যাবলেট ও ১৮ পুড়িয়া হেরোইনসহ হিমেল তালুকদার (২৬), দেলোয়ার হোসেন দিলু (৩০) ও তৌহিদুজ্জামান মিল্টন (৪৮) নামের তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের মীর্জাপুর গ্রামের মাদক ব্যবসায়ী হিমেল তালুকদারের বাড়ির উঠানে শনিবার সকালে মাদক ব্যবসায়ী হিমেল তালুকদার, একই গ্রামের মাদকব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলু এবং তৌহিদুজ্জামান মিল্টন ইয়াবা ও হেরোইন বেচাকেনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন সকাল সোয়া সাতটার দিকে সেখানে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬৮টি ইয়াবা ট্যাবলেট ও ১৮ পুড়িয়া হেরোইন উদ্ধার করে তা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার দুপুরে থানায় মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে ওইদিনই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস