ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার মীর্জাপুর গ্রামের একটি বসতবাড়ির উঠান থেকে শনিবার সকালে ২৬৮টি ইয়াবা ট্যাবলেট ও ১৮ পুড়িয়া হেরোইনসহ হিমেল তালুকদার (২৬), দেলোয়ার হোসেন দিলু (৩০) ও তৌহিদুজ্জামান মিল্টন (৪৮) নামের তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের মীর্জাপুর গ্রামের মাদক ব্যবসায়ী হিমেল তালুকদারের বাড়ির উঠানে শনিবার সকালে মাদক ব্যবসায়ী হিমেল তালুকদার, একই গ্রামের মাদকব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলু এবং তৌহিদুজ্জামান মিল্টন ইয়াবা ও হেরোইন বেচাকেনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন সকাল সোয়া সাতটার দিকে সেখানে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬৮টি ইয়াবা ট্যাবলেট ও ১৮ পুড়িয়া হেরোইন উদ্ধার করে তা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার দুপুরে থানায় মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে ওইদিনই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।