সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৯:১৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৯:১৪:২০ পূর্বাহ্ন
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব
স্টাফ রিপোর্টার :: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জনউদ্যোগ ও স্বপ্নডানার আয়োজনে শনিবার বিকেলে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে অংশগ্রহণকারী শিশুদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বস্তা দৌড়, সাধারণ দৌড়, মোরগের লড়াই এবং ভালো কাজের প্রতিযোগিতা বিশেষভাবে আকর্ষণ করে শিশুদের। প্রতিটি খেলায় অংশগ্রহণকারী শিশুদের প্রাণচাঞ্চল্যে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ক্রীড়া উৎসব শেষে শহরের সুনামগঞ্জ প্রেসক্লাবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ মোট ২০ জন শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মাহবুবুল হাছান শাহীন, স্বপ্নডানার প্রধান নির্বাহী জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মোবাশ্বির রাজা চৌধুরী সুজন, সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন। অতিথিগণ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিশুদের ভালোর দিকে ফেরানো গেলে সমাজের অনেক ভালো কিছু বয়ে আনবে। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ