সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১০:০০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১০:০০:৪০ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে ছানি অপারেশনসহ সাধারণ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জামালগঞ্জ উপজেলাধীন নোয়াগাঁও বাজারের পাশে নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উক্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে সর্বমোট ৭৫ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। তার মধ্যে ২৫ জন চক্ষু রোগীকে ছানি রোগী হিসেবে শনাক্ত করে তাদেরকে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে ওইদিনই তাদেরকে ছানি অপারেশন করা হয়। উক্ত ২৫ জন রোগীকে পরদিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতল থেকে রিলিজ প্রদান করা হয়। রোগীদের বিদায়কালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে ও ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের সর্বমোট ৭৫ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ২৫ জন ছানিপরা রোগীদের অপারেশনের পর প্রাপ্ত সুচিকিৎসা পেয়ে স্থানীয় চক্ষু রোগীরা ও জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা