সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫০:২৯ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৬ এপ্রিল) উপজেলার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভার্ড-এলআরপি ৪৩ এর উদ্যোগে এ ক্যা¤েপর আয়োজন করা হয়। এতে কারিগরি সহায়তা প্রদান করে ভার্ড চক্ষু হাসপাতাল এবং আর্থিক সহযোগিতা করে অ্যাকশন এইড বাংলাদেশ। দিনব্যাপী আয়োজিত এই চক্ষু ক্যা¤েপ মোট ২১৬ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২৯ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৮১ জন রোগীকে বিনামূল্যে চশমা এবং ১০৭ জনকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, ভার্ড এলআরপি-৪৩ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য ভার্ড ও অ্যাকশন এইড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের নেতৃত্বে একটি মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স