স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৬ এপ্রিল) উপজেলার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভার্ড-এলআরপি ৪৩ এর উদ্যোগে এ ক্যা¤েপর আয়োজন করা হয়। এতে কারিগরি সহায়তা প্রদান করে ভার্ড চক্ষু হাসপাতাল এবং আর্থিক সহযোগিতা করে অ্যাকশন এইড বাংলাদেশ।
দিনব্যাপী আয়োজিত এই চক্ষু ক্যা¤েপ মোট ২১৬ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২৯ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৮১ জন রোগীকে বিনামূল্যে চশমা এবং ১০৭ জনকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, ভার্ড এলআরপি-৪৩ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এসময় অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য ভার্ড ও অ্যাকশন এইড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের নেতৃত্বে একটি মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।