সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১২:০১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১২:০১:৫৩ পূর্বাহ্ন
শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: ডলার ও পাউন্ডে এগিয়ে থাকলেই হবে না, শিক্ষার মানেও সিলেটকে এগিয়ে থাকতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রী মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনা, প্রতি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল নির্মাণ, ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে আনা এবং রিটায়ার্ড শিক্ষকদের নিয়ে ‘শিক্ষক পুল’ গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট নগরের মেন্দিবাগ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট শিক্ষাবোর্ড এ মতবিনিময়ের আয়োজন করা হয়। মন্ত্রী সিলেট অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ নিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সিলেটে উচ্চ ব্যয়ে পরিচালিত আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ন্যূনতম সুযোগ-সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান একসঙ্গে থাকার কারণে শিক্ষার মানে বৈষম্য তৈরি হয়েছে। এই ব্যবধান কমানো এখন সময়ের দাবি। মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। যে কারণে অবসরে যাওয়া শিক্ষকদের অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। এটি সচল করার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল গঠনের প্রক্রিয়া চলছে। আ ন ম এহছানুল হক বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা শিক্ষাকে যুগোপযোগী করতে চাই। এ জন্য আমরা শিগগিরই কারিগরি শিক্ষার যুগে যাবো। সবাই মিলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখতে হয়। এ থেকে উত্তরণে প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল নির্মাণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিতে বসানো হবে ক্লোজড সার্কিট ক্যামেরা। এসব তথ্য জানিয়ে তিনি স্থানীয় সংসদ ও মন্ত্রীদের বিষয়টি মনিটরিং করার সুপারিশ করেন। সারা দেশে বিদ্যমান শিক্ষক স্বল্পতা নিরসনে রিটায়ার্ড শিক্ষকদের পুল গঠন করার জন্য চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমার নির্বাচনি এলাকা থেকে এটা শুরু করেছি। পর্যায়ক্রমে সারা দেশে এটি বিস্তৃত করা হবে। স্কুল পরিচালনা কমিটিতে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তিনি। সারা দেশে স্কুল-কলেজের বেদখল ভূমি উদ্ধারেও পদক্ষেপ নেওয়ার কথাও জানান মন্ত্রী। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি করারও অভিমত জানিয়েছেন। আগামীতে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার বরাদ্দও বাড়ানো হবে বলেও জানান। দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি সুসংগঠিত নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় একাধিক ধারার অস্তিত্ব থাকলেও তা কোনোভাবেই সরকারি নীতিমালার বাইরে থাকতে পারে না। বাংলাদেশে ইংলিশ মিডিয়াম শিক্ষা থাকবে এটা স্বাভাবিক। কিন্তু তা শিক্ষা মন্ত্রণালয়ের বিধি-বিধানের বাইরে থাকবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই খাতকে জবাবদিহির আওতায় আনতে ইতিমধ্যে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করা হয়েছে এবং একটি কার্যকর রেগুলেটরি বোর্ড গঠনের বিষয়েও আলোচনা চলছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এবং কো¤পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজকে সরকারিকরণের দাবি তোলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী