সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৫৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৯:৫৩:৪০ পূর্বাহ্ন
দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ
স্টাফ রিপোর্টার::
প্রশাসনিক অনুমতির জটিলতা আর শর্তের বেড়াজাল - সবকিছুকে ছাপিয়ে দ্রোহ প্রতিবাদের সুরে এবারের পহেলা বৈশাখ উদযাপন করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সুনামগঞ্জ জেলা সংসদ
নির্দিষ্ট কোনো প্রাঙ্গণে নয়, শহরের প্রাণকেন্দ্র হোসেন বখত চত্বরই হয়ে উঠল তাদের উৎসবের মঞ্চ; আর রাজপথই রূপ নিল সাংস্কৃতিক মিলনমেলায়। এক দশকেরও বেশি সময় ধরে সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে আসছিল উদীচী। কিন্তু এবার সেই চেনা আয়োজনে ছেদ পড়ে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় তারা সেখানে অনুষ্ঠান করতে পারেনি। যদিও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, শুধু জাদুঘর প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি, আলাদা অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না।

এদিকে, উদীচীর পক্ষ থেকে সংগঠনের সভাপতি, সুনামগঞ্জের নারী আন্দোলনের বিশিষ্ট নেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শীলা রায় এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু জাদুঘর প্রাঙ্গণে নয়, শহরের অন্য একটি স্থানেও বর্ষবরণ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেখানেও প্রশাসন থেকে অনুমতি পাওয়া যায়নি। উদীচীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিবছরের মতো এবারও তারা সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল। এ বিষয়ে ৮ এপ্রিল জেলা প্রশাসকের কাছে লিখিত অনুমতি চাওয়া হয়। জেলা প্রশাসক মৌখিকভাবে জানান, অনুষ্ঠানের গানের ও অন্যান্য পরিবেশনার তালিকা জমা দিতে হবে। উদীচীর মতে, একটি স্বাধীন ও গণমুখী সাংস্কৃতিক সংগঠন হিসেবে তারা গানের তালিকা প্রদান করতে বাধ্য নয়। ফলে শহরের উকিলপাড়ায় রিভার ভিউয়ের বটতলায় বিকল্প বর্ষবরণ উৎসব আয়োজনের চেষ্টা করা হয়। কিন্তু পয়লা বৈশাখের আগের দিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুঠোফোনে জানান যে সরকারি আয়োজনে সব সংগঠন থাকছে, আলাদা আয়োজন করা যাবে না।
এই প্রেক্ষাপটে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সকালে হোসেন বখত চত্বরে প্রতিবাদ সভা ও বর্ষবরণ কর্মসূচি শুরু করে সংগঠনটি। পরে তা রূপ নেয় দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে। আলোচনা, প্রতিবাদী গণসংগীত এবং নাট্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পথনাটক ‘বাঁধ’, যা রচনা করেছেন উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি জাহাঙ্গীর আলম। নাটকটি সমসাময়িক সামাজিক বাস্তবতা ও প্রতিবাদের ভাষা তুলে ধরে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নাটক শেষে শিল্পীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য গানের মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। উপস্থিত ছিলেন বিএনপি, জাসাস, কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এসময় বক্তারা বলেন, পহেলা বৈশাখ কেবল একটি উৎসব নয় - এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সংস্কৃতি ও প্রতিবাদের প্রতীক। সাংস্কৃতিক চর্চার স্বাধীনতা নিশ্চিত না হলে সমাজে সুস্থ ধারার বিকাশ বাধাগ্রস্ত হবে। তারা মনে করেন, উদীচীর এ উদ্যোগ সুনামগঞ্জের সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু