সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৫৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:৫৩:২০ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী ডলুরা এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ডলুরা যুব জাগরণ পরিষদ, ডলুরা আল-ইক্বরা ইসলামিয়া হাফিজিয়া একাডেমি, ডলুরা ক্যাডেট মাদ্রাসা এবং ডলুরা বীর মুক্তিযোদ্ধা হযরত আলী উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (১৫ এপ্রিল) ডলুরা আস্তানা থেকে র‌্যালিটি বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডলুরা যুব জাগরণ পরিষদের সাধারণ স¤পাদক মাওলানা আবু সাইদের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান, উপদেষ্টা আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালক মোজাফফর আলী, ইউপি সদস্য আক্তার হোসেন, ডলুরা পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হুদা, নতুন জামে মসজিদের ইমাম মাওলানা সামিউল হক, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম (ফুল মিয়া), সংগঠনের সহ সেক্রেটারি তরিকুল ইসলাম, সদস্য জামাল উদ্দীন, আব্দুর রাশিদ, শহীদ মিয়া, দিলোয়ার হুসেন, আব্দুল কবির, আব্দুল অদুদ, আব্দুস সাত্তার, হাসান আলী, মারফত আলী, বুরহান উদ্দীন প্রমুখ। এ সময় বক্তারা সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। র‌্যালি ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী