বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী ডলুরা এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ডলুরা যুব জাগরণ পরিষদ, ডলুরা আল-ইক্বরা ইসলামিয়া হাফিজিয়া একাডেমি, ডলুরা ক্যাডেট মাদ্রাসা এবং ডলুরা বীর মুক্তিযোদ্ধা হযরত আলী উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) ডলুরা আস্তানা থেকে র্যালিটি বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডলুরা যুব জাগরণ পরিষদের সাধারণ স¤পাদক মাওলানা আবু সাইদের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান, উপদেষ্টা আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালক মোজাফফর আলী, ইউপি সদস্য আক্তার হোসেন, ডলুরা পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হুদা, নতুন জামে মসজিদের ইমাম মাওলানা সামিউল হক, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম (ফুল মিয়া), সংগঠনের সহ সেক্রেটারি তরিকুল ইসলাম, সদস্য জামাল উদ্দীন, আব্দুর রাশিদ, শহীদ মিয়া, দিলোয়ার হুসেন, আব্দুল কবির, আব্দুল অদুদ, আব্দুস সাত্তার, হাসান আলী, মারফত আলী, বুরহান উদ্দীন প্রমুখ।
এ সময় বক্তারা সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। র্যালি ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।