সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে দোয়ারাবাজার উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে উপজেলার কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা ক্যা¤েপর আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৮৭ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা শেষে বাছাইকৃত ৩৬ জন অসচ্ছল ছানি রোগীর চোখে উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে অপারেশন স¤পন্ন করা হয়। অপারেশন শেষে সকল রোগী স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় তাদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা আয়োজক জনতা চক্ষু হাসপাতাল এবং অর্থায়নকারী ডা” বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা” বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি তার বক্তব্যে বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সারাদেশের মতো সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনসহ নানা সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, ব্যাংকের এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ট্রেইনি ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য, জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান এবং ডিরেক্টর (এফ অ্যান্ড এ) শ্যামল চন্দ্র তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স